Author: টাইমস রিপোর্ট

কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানের একটিতে দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হলেও অপর অভিযানে চোরাকারবারীরা ইয়াবা ও অস্ত্রের চালান ফেলে মিয়ানমারে পালিয়ে গেছে। সোমবার ভোরে টেকনাফ উপজেলার উলুবনিয়া সীমান্তে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে ৬৪ বিজিবি। একই সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে ৩৪ বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার…

Read More

চট্টগ্রামে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে চার স্তরের নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটারসংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, চার স্তরের নির্বাচনে মোট ভোটার ১ কোটি ১৫ লাখের বেশি। ভোটকেন্দ্র ৪ হাজার ২০০-এর বেশি এবং ভোটকক্ষ ২২ হাজারের বেশি। সোমবার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব খসড়া তালিকা প্রকাশ করা হয়। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।…

Read More

চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় লুট হওয়া প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক ওরফে সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক ওরফে এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন ওরফে নাহিদ (২৪) এবং ইউসুফ (২৬)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জের বিভিন্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, রোববার রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে মীরসরাই ইকোনমিক জোনে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি দল ঢোকে। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তিনটি মুঠোফোন,…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা–‘দাবি মোদের একটাই, শিক্ষার্থীদের বাস চাই’, ‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’, ‘এই মুহূর্তে দরকার, পরিবহন সংস্কার’ এবং ‘চাই নিরাপদ পরিবহন, নইলে চলবে এ আন্দোলন’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের একপর্যায়ে চাকসু প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বাস চালুর দাবি নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে সভা আহ্বান করার কথা জানান। চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা…

Read More

এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবার এ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন। সোমবার কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সেই ধারাবাহিকতায় এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সেনাসদস্যদের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অব্যাহত অধ্যবসায় এই সফলতার অন্যতম কারণ। অধ্যক্ষ আরও বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।…

Read More

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যেখানে বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার নোয়াখালীতে ৫৯চ দশমিক ৯৮ শতাংশ। সোমবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম। ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৯…

Read More

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে ওয়্যারলেস ঢালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে নামার পর মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাওয়ার সময় কাভার্ডভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতের নাম জামান আহমেদ (৪২)। তিনি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়ার ইলিয়াস ফকিরের ছেলে। খবর পেয়ে উদ্ধারকারীরা আহতদের দ্রুত…

Read More

ঠিকাদারের দায়িত্বহীনতা, গাফিলতি ও প্রতারণার কারণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে নিউ ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ বিগত ছয় বছরেও শেষ হয়নি। নির্মাণকাজে সামান্য অগ্রগতি দেখিয়েই প্রায় ১০ কোটি টাকা উত্তোলন করে আত্মগোপনে গেছেন ঠিকাদার। দীর্ঘ এই সময়ে নদীর দুই তীরে তিনটি পিলারে আটকে রয়েছে সেতুর নির্মাণকাজ। এতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ চালুর পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে এবং টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার কয়েক লাখ মানুষকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমে চরাঞ্চলের মাহমুদ নগর গোল চত্বর থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মিত হয়েছে। জোকারচরে…

Read More

চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা এবং বরগুনায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। রোববার দিনব্যাপী পৃথক এই দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিত জনসেবামূলক কাজের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনার পাথরঘাটায়…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষার মানোন্নয়ন, সরকারের নানা পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের অব্যাহত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের শিক্ষা খাতের সংস্কারে গৃহীত বিভিন্ন উদ্যোগে জাতিসংঘের সহযোগিতা আহ্বান জানান তিনি। অন্যদিকে, শিক্ষা খাতের উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর…

Read More