জ্বালানি সংকটে ইউজিসির প্রকল্পে খরচ কমানোর আহ্বান চেয়ারম্যানের

জ্বালানি সংকটে ইউজিসির প্রকল্পে খরচ কমানোর আহ্বান চেয়ারম্যানের
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইট ভবনে | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ইউজিসি বাস্তবায়নাধীন ‘হিট’ ও ‘আইসিএসইটিইপি’ প্রকল্পের অর্থ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেছেন, ‘জাতীয় স্বার্থে জ্বালানি ও পরিবহন খাতে মিতব্যয়ী হতে হবে এবং প্রকল্পের প্রতিটি স্তরে বাহুল্য খরচ কমাতে হবে।’

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইট ভবনে প্রকল্প দুটির পৃথক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় তিনি প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে নির্দেশ দেন, প্রকল্প দুটির ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংশোধনের সময় অপ্রয়োজনীয় খাতগুলো খুঁজে বের করে তা পরিহার করতে হবে। কৃচ্ছতাসাধনের মাধ্যমে সাশ্রয় হওয়া অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

এ ছাড়া, উপগবেষণা প্রকল্পগুলো মূল্যায়নের জন্য দক্ষ ও নীতিবান শিক্ষকদের নিয়ে ‘প্রকল্প মূল্যায়ন টিম’ গঠন এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাক্ষাৎকার গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান আগামী দুই বছরের মধ্যে প্রকল্পসমূহ অর্থপূর্ণভাবে শেষ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেন।

দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ‘হিট’ প্রকল্প এবং সিএসই ও আইটি শিক্ষার মানোন্নয়নে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ‘আইসিএসইটিইপি’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মো. সাইদুর রহমানসহ ইউজিসি, এডিবি ও সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর