হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর দুই সহযোগী রিমান্ডে

হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর দুই সহযোগী রিমান্ডে
হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর দুই সহযোগী রিমান্ডে
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি হারুন-অর-রশীদ।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। তাদের মধ্যে একজন তারিক সিদ্দিকীর ড্রাইভার এবং অন্যজন কেয়ারটেকার।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন

এর আগে গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা এ মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা তারিক সিদ্দিকীর মাধ্যমে পেয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন। তারা ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, মারধর ও হত্যাচেষ্টার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধী পক্ষের কাছে তারিক সিদ্দিকীর হয়ে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ চালানো হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। তদন্তে বলা হয়েছে, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেন। এ ছাড়া, পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে তদন্তে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর