মোহাম্মদপুরে লম্বু আসাদুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে লম্বু আসাদুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঞ্চল্যকর আসাদুল ওরফে লম্বু আসাদুল হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে।

এই হত্যাকাণ্ডে জড়িত অন্যতম প্রধান আসামি সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার ও মুন্নাসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বর্তমানে আসামিরা পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad