বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান

বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম মনিরুজ্জামানকে বিচারিক দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আগামী রোববার থেকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ছাত্র-জনতার দাবির মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। তাদের মধ্যে ছিলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের নবগঠিত বেঞ্চের তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই তালিকায় একটি বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এম মনিরুজ্জামান। তার সঙ্গে রয়েছেন হাইকোর্টের আরেক বিচারপতি দিহিদার কবীর মাসুম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর