চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ওষুধ খাওয়ার সময় গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নূরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ওই গ্রামের জালালের মেয়ে। পরিবারের অসতর্কতায় শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। এদিন দুপুরে স্থানীয় একটি ফার্মেসি থেকে তাকে খাওয়ানোর জন্য ‘মেট্রিল’ ট্যাবলেট কিনে আনা হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে ট্যাবলেটটি খাওয়ানোর পরপরই সেটি গলায় আটকে যায়। এতে মুহূর্তের মধ্যে জান্নাতুলের শ্বাস বন্ধ হয়ে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘ছোট শিশুদের শক্ত ট্যাবলেট খাওয়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের সামান্য অসচেতনতার কারণে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad