সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়া প্রতিনিধিদল

সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়া প্রতিনিধিদল
অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে প্রতিনিধিদল স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে। ছবি: জাতীয় সংসদ
Advertisement
Advertisement

জাতীয় সংসদের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করেছে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে ১৩ সদস্যের এই প্রতিনিধিদল সংসদের ভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন প্রত্যক্ষ করেন।

অধিবেশন চলাকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে সফররত প্রতিনিধিদলের উপস্থিতির কথা ঘোষণা করেন।

এ সময় তিনি সংসদের সকল সদস্যের পক্ষ থেকে অস্ট্রেলীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানান।

প্রতিনিধিদলের এই সফর দুই দেশের সংসদীয় সম্পর্ক ও দ্বিপাক্ষিক মৈত্রী আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এর আগে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad