ইলিয়াস আলী কোথায়, সংসদে জানতে চেয়েছেন স্ত্রী লুনা

ইলিয়াস আলী কোথায়, সংসদে জানতে চেয়েছেন স্ত্রী লুনা
তাহসিনা রুশদীর লুনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০১২ সালের গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এসব দাবি উত্থাপন করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এর পর তার কোনও খোঁজ-খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করে ফেলা হয়েছে।

তাহসিনা রুশদীর লুনা সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি ইলয়িাস আলী খুনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন

তাহসিনা রুশদী বলেন, ইলিয়াস ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময় প্রায় দেড় বছরের কাছাকাছি, আমরা এখনো জানি না আমাদের স্বজনরা কোথায়?

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না যে, তাদের অবস্থান কী? তাদের পরিণতি কী? মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান তাদের পরিণতি কী জানতে চাই। তাদের গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং যে গুমের শিকার হওয়া পরিবারগুলো রয়েছে, সেই সকল পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরাসন এবং গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং পরিবারগুলোর আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জন্য জোর দাবি জানাচ্ছি।’

লুনা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, তাদের বিচার প্রক্রিয়া ১৭ বছরের যারা গুম হয়েছে খুন হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।’

রাষ্ট্রপতির ধন্যবাদ জানিয়ে লুনা বলেন, ‘স্পিকার আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থে যে উনি বিগত ১৭ বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই গুম খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নের জন্যে উনি উনার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন, সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ এদেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন গঠিত হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর