জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা নিবেদন। বৃহস্পতিবার সকালে | ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার সকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দেওয়ার মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব এবং অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউজিসির সচিব মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দূর্গা রানী সরকার, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা এবং রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও বিষ্ণু মল্লিক।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad