বরিশালে ১০ হাজার পরিবারের ঈদ উদযাপন

বরিশালে ১০ হাজার পরিবারের ঈদ উদযাপন
Advertisement
Advertisement

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার।

শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা বরিশালে ঈদ উদযাপন করেন।

সকাল সাড়ে ৯টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহসূফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে। তাদের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad