ম্যাচ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ থেকে বাদ পাকিস্তান

ম্যাচ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ থেকে বাদ পাকিস্তান
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো পাকিস্তানের। ছবি: আইসিসি
Advertisement
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া শ্রীলংকার সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২১৩। পাল্লেকেলেতে শনিবার তাদের প্রতিপক্ষ পাকিস্তানের লক্ষ্য ছিল, লংকানদের ১৪৭ বা তার কম রানের মধ্যে গুটিয়ে দেয়া। তাহলেই সমীকরণের সকল মারপ্যাঁচ গলে নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে উঠতে পারবে। সেটা আর হলো না।

১৬তম ওভারের পঞ্চম বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা সিংগেল নিতেই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের বিদায়। এই সমীকরণ না মেলাতে সেমিফাইনাল নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। শানাকার নেয়া সিংগেলের পর পাকিস্তান শিবিরের হতাশা ছিল দেখার মতো। অধিনায়ক সালমান আগা দাত মুখ চেপে রইলেন। ডাগ আউটে কোচ মাইক হেসন মাথা নাড়লেন, শুরুতেই দুই উইকেট নিয়ে লংকানদের কাঁপুনি ধরিয়ে দেয়া আবরার আহমেদ মুখ ঢাকলেন হতাশায়।

যদিও পাকিস্তান আগে থেকেই জানত, আগে ব্যাট করলে তাহলে তাদের কমপক্ষে ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর যদি পরে ব্যাট করে, সেক্ষেত্রে শ্রীলংকার দেয়া লক্ষ্য তাদের টপকে যেতে হবে ১৩.১ ওভারে। অবশ্য সাহিবজাদা ফারহানের রেকর্ড গড়া সেঞ্চুরির সাথে ফখর জামানের ৮৪ রানের ইনিংসে ২১২ রানের সংগ্রহ নিয়েও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। এই দুজন ওপেনিং জুটিতে বিশ্বকাপের রেকর্ড সর্বোচ্চ ১৭৬ রান যোগ করলেও টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায় ভুগতে হয়েছে সালমানদের। শেষ ৩৬ রান তুলতে তারা হারিয়েছে ৮ উইকেট। শেষ পর্যন্ত শেষের ব্যাটিংই কাল হয়ে রইল পাকিস্তানের।

১০১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা লংকানরা সমীকরণের মারপ্যাঁচ গলে পাকিস্তানকে বাদ করে দিয়েছে দাসুন শানাকা আর পবন রথনায়েকের ব্যাটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর