সিলেট জেলার ছয় সংসদীয় আসনে গড়ে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি জানান, বেলা পৌনে ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে ১৭-১৮ শতাংশ। আবার কোনো কোনো কেন্দ্রে ২২-২২ শতাংশ। সবমিলিয়ে গড়ে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সিলেট জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন।


