প্রোপাগাণ্ডা ভোটার উপস্থিতি কমাতে পারে, শঙ্কা বিএনপির কাইয়ুমের

প্রোপাগাণ্ডা ভোটার উপস্থিতি কমাতে পারে, শঙ্কা বিএনপির কাইয়ুমের
বাড্ডা হাই স্কুল ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রোপাগাণ্ডার কারণে ভোটার উপস্থিতি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।

তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সকালবেলা ভোটার আসছিল ব্যাপক ভিত্তিতে। এই পর্যায়ে কিছুটা স্লো হয়েছে। আমার মনে হয় বিভিন্ন প্রোপাগাণ্ডার কারণে ভোটারের সংখ্যা আবারো স্লো হয়েছে।’

বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন। এ ছাড়া যারা ভোট দিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে খবর শুনে ভোটাররা আবার আসবে বলেও আশাবাদী তিনি।

দীর্ঘ সময় পর ভোটের সুযোগ পাওয়া ভোটাররা শেষ পর্যন্ত ব্যাপক হারে কেন্দ্রে উপস্থিত হবেন বলে মনে করেন এম এ কাইয়ুম। ভোটগ্রহণ নির্বিঘ্নে চললে তার প্রতীক ‘ধানের শীষ’ বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

বাড্ডা হাই স্কুল কেন্দ্রটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। এখানে মোট ভোটার সংখ্যা ২,৪৩৯। সকাল সাড়ে আটটার পর কেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষায় ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন ছিলেন। তবে সকাল ১০টার দিকে সেনাবাহিনীরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

একই কেন্দ্রে ভোট দেওয়ার সময় ২৭ বছর বয়সী ভোটার ইসরাত জাহান সেতু টাইমসকে বলেন, তিনি কোনো ধরনের ঝামেলা ছাড়া কেন্দ্রে প্রবেশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্যও তার ভোট প্রদানের ওপর প্রভাব ফেলতে পারেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর