রাজশাহীতে ২৪ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে ২৪ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ২৪ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
Advertisement
Advertisement

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৫টার দিকে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসির একটি দল রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে। এর আগে সোমবার রাতে র‍্যাব-৫-এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাঁসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠারসদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।

র‍্যাব জানায়, উদ্ধার সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করতে কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব-৫-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad