টানা কয়েক দফায় বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে।
শুক্রবার সকালে এই দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত এই স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সার্বিক পর্যালোচনার পর সোনা ও রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকায় বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ২৪ টাকায় বিক্রি হবে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


