দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দিনাজপুরের বিরল উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, দুটি ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরল উপজেলার বানিয়াপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামসুল উদ্দিন (৪৫)। তিনি বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক মুক্তারুজ্জামান মিয়া নিজে প্রাইভেটকার চালিয়ে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া মোড়ের অদূরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে আরও কিছুদূর গিয়ে দুটি ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের ডান পাশে একটি আমগাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।

এ ঘটনায় গুরুতর আহত শামসুল উদ্দিনসহ আটজনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বিরল থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর