বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
রোববার বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।


