নরসিংদী-৪ আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নরসিংদী-৪ আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বুধবার একটি রিটের শুনানি করে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়রুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। এ সময় আরও ছিলেন আইনজীবী কাজী রেজাউল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল মিলন।

জানা যায়, মনোনয়নপত্র দাখিলের দিন গত ২৯ ডিসেম্বর কংগ্রেসের প্রার্থী কাজী শরিফুল ইসলামকে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা বাধা দেয়। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মনোনয়নপত্র দাখিল করা হয়।

গত ১ জানুয়ারি বাছাইয়ের দিন মনোনয়নপত্রের সমর্থনকারীকে ‘অপহরণ’ করে প্রতিপক্ষ। পরে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে মনোনয়নপত্রের স্বাক্ষর অস্বীকার করতে তাকে বাধ্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করা হয়। সেখানে মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকলে হাইকোর্টে রিট করেন প্রার্থী কাজী শরিফুল ইসলাম। রিটে শুনানি করে আদালত কংগ্রেসের  প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা  করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর