উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় শ্রমিক নিহত

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় শ্রমিক নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি জুম্মাপাড়ায় বাস করতেন।

স্থানীয়রা জানায়, হেলাল নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। নিহত নুরুল আমিন ওই কাজে শ্রমিক হিসেবে নিযুক্ত ছিলেন। ভোরে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি মাটিচাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর অন্য শ্রমিকরা আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, জালিয়াপালং এলাকায় রাত ও ভোরে নিয়মিত পাহাড় কাটা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি ছিল না। এতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে।

এ সময় শিগগির অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ, ঘটনার সঙ্গে জড়িত হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নিহতের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানায় স্থানীয়রা।

প্রশাসন জানায়, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনসহ প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad