রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গেপ্তাররা হলেন মো. জুয়েল (২০), মো. জাবেদ হোসেন ওরফে রনি (২৫), মো. রাকিব (১৯), মো. আল আমিন (৩০), মো. মামুন (৩৩), মো. আমিনুল (২৯), হৃদয় সরকার (২৫), মো. দেলোয়ার মোল্লা (৪২), মো. সুমন মোল্লা (৩২), মো. রুবেল (২৮) এবং মো. কবির হোসেন (৪১)।
রূপনগর থানা পুলিশ জানায়, সোমবার রূপনগর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তালেবুর রহমান।


