পুঠিয়ায় বাজারে বালুর ট্রাক ঢুকে নিহত ৪

পুঠিয়ায় বাজারে বালুর ট্রাক ঢুকে নিহত ৪
বাজারে ঢুকে উল্টে যাওয়া ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহীর পুঠিয়ায় বাজারের মধ্যে বালুভর্তি ট্রাক ঢুকে উল্টে পড়ে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, পুঠিয়ার জল মলিয়া বাজারে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।

দুর্ঘটনায় আহত হন পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।

পুলিশ জানায়, ঝলমলিয়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। ঘন কুয়াশার কারণে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা কলা ব্যবসায়ী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর