বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজিবর রহমান

বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজিবর রহমান
মুজিবর রহমান শামীম
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেলেন চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান শামীম।

মুজিবর রহমান শামীম একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি জয় গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি তাকে এই গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নির্বাচন মাঠে নামার প্রস্তুতি নেয়।

উল্লেখ্য, বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ সংসদীয় আসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর