চট্টগ্রাম-১১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ আমীর খসরুর

চট্টগ্রাম-১১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ আমীর খসরুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে, বিএনপি থেকে আমীর খসরুকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে আসন পরিবর্তন করে তাকে চট্টগ্রাম-১১ আসনে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে দলের প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে।

আরও পড়ুন

তিনি বর্তমানে জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম-১০ আসনের জন্য আমীর খসরুর নাম ঘোষণা করা হয়। পরে বুধবার ওই আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছিল।

এদিকে রোববার জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয় ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৮ জন, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ১৬ জন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দুজন প্রার্থী মনোনয়ন নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর