চলতি সপ্তাহে ৫ শরিয়াহ ব্যাংকের হিসাব স্থানান্তর

চলতি সপ্তাহে ৫ শরিয়াহ ব্যাংকের হিসাব স্থানান্তর
Advertisement
Advertisement

একীভূতকরণের আওতাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলাম ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি জানান, হিসাব স্থানান্তরের ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং আমানতের ওপর প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে।

তিনি আরও জানান, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এ ব্যাংকের ওপর জনগণের আস্থা সৃষ্টি হবে। এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর