পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে, তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম জানান, এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।


