বিএনপির শুক্রবারের সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক

বিএনপির শুক্রবারের সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক
Advertisement
Advertisement

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত জরুরি অবস্থা বিবেচনা করে শুক্রবারের সব ধরনের দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

শুক্রবার দুপুরে দলের মিডিয়া সেল থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব কর্মসূচি স্থগিত করা হয়েছে তার মধ্যে রয়েছে, বিকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অনুষ্ঠান, বিকাল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্ধারিত কর্মসূচিও।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, কর্মসূচি স্থগিতের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর