চট্টগ্রামে সবজিবোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামে সবজিবোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের মীরসরাইয়ে সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় একজন নিহত এবং চালকসহ দুইজন আহত হয়েছেন।

শনিবার ভোরে ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শফিউল আলম (৫০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার চর লামারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় সবজি ব্যবসায়ী।

আহতদের একজন লোকমান হাসেম (৩৬), তিনি পিরোজপুরের বাসিন্দা। অন্যজন পিকআপভ্যানের চালক।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সবজি নিয়ে চট্টগ্রামের দিকে আসার পথে ভোর সাড়ে ৫টার দিকে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি জাকির রব্বানী জানান, পিকআপ ভ্যান ও নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর