‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’

‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে এ কথা  বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব যথার্থ সাংবাদিকতা করা, সংবাদকর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া। কোনো দলের লেজুরবৃত্তি করলে সমস্যার সমাধান হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক ধরনের সংকট তৈরি করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা নেই। একারণে ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad