নেত্রকোনা প্রেস ক্লাবে ‘অর্থনীতি বনাম ইসলামি অর্থনীতির মৌলিক পার্থক্য এবং ইসলামি শরিয়াহ-ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নে বেঙ্গল ইসলামি তাকাফুলের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ‘বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে ইসলামি অর্থব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সোবহানবাগ জামে মসজিদের খতিব ও বেঙ্গল ইসলামি ইনস্যুরেন্স লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালি উল্যাহ্।
বিশেষ আলোচক ছিলেন ইসলামি অর্থনীতিবিদ ও বেঙ্গল ইসলামি ইনস্যুরেন্স লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য আব্দুল্লাহ মাসুম।
বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের আমানাহ্ প্রকল্পের উপ-প্রকল্প প্রধান এইচএমএম ইলিয়াছ উজ্জামানের সভাপতিত্বে সেমিনারটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম) এবং আমানাহ প্রকল্পের প্রকল্প প্রধান মো. মিরাজ ভূইয়া।
এ ছাড়া স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামি শরিয়াহ-সম্মত অর্থব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তাকাফুলভিত্তিক নিরাপদ আর্থিক সেবাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


