দেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমানের অবদান ছিল অবিস্মরণীয়: টুকু

দেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমানের অবদান ছিল অবিস্মরণীয়: টুকু
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের ক্রীড়াঙ্গণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘শহীদ জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের’ ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সৈয়দ জামাল ক্লাব ও টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি। এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমিক ছিলেন জানিয়ে টুকু বলেন, তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে খেলাধুলায় ব্যাপক উন্নতি হয়েছিল। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে বিএনপি আরও উচ্চশিখরে নিয়ে যেতে চায় বলে জানান টুকু।

আরও পড়ুন

বিএনপির এই নেতা বলেন, একটি সুস্থ দেশ ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই জেলা পর্যায়ে খেলাধুলার মান বাড়াতে হবে। তাহলে জেলা পর্যায়ে থেকে আরও প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবেন। তারা আগামীতে জাতীয় দলের নেতৃত্ব দিবেন।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম ও টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্স-এর পরিচালক আবু নাসির মানিক। অন্যদের মধ্যে জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর