কুমিল্লায় একই মাঠে বিএনপির ২ গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা

কুমিল্লায় একই মাঠে বিএনপির ২ গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা
টাউন হল মাঠে অবস্থান নিয়েছে সেনা বাহিনী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা নগরীর টাউন হল মাঠে একই দিনে একই সময়ে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বুধবার দিনভর দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনার পর মধ্য রাত থেকে টাউন হল মাঠে অবস্থান নিয়েছে সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি গ্রুপকেই টাউন হল মাঠে কোনো ধরনের সভা সমাবেশ করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ওই মাঠে সমাবেশ করার কথা ছিল বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর। একই ভেন্যুতে একই দিন কর্মসূচি পালনের কথা ছিলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন সমর্থকদেরও।

তা নিয়ে বুধবার দিনভর বিএনপির ওই দুই গ্রুপের মধ্যে উত্তেজনার পর, শেষ পর্যন্ত কোনো গ্রুপকেই অনুমোদন দেয়নি প্রশাসন।

আরও পড়ুন

টাউন হল মাঠে বিএনপির সমাবেশের জন্য তৈরি বাঁশের কাঠামো। ছবি: টাইমস

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ২০ নভেম্বর টাউন হল মাঠ ছাড়া অন্য কোথাও জনসভা আয়োজনের অনুরোধ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বুধবার রাত সাড়ে ১১টায় নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে আরও জানানো হয়, প্রশাসনের নির্দেশ অমান্য করে সমাবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এদিন সন্ধ্যা থেকে হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরীর অনুসারীরা টাউন হল মাঠের দুই পাশে অবস্থান নিয়ে দফায় দফায় মিছিল করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মাঠের মাঝখানে অবস্থান নেয়।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ‘একই স্থানে দুই পক্ষের কর্মসূচি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। জননিরাপত্তার স্বার্থে সেখানে কাউকে অনুমতি দেওয়া হয়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর