মেমোরি কার্ডের জন্য পিটিয়ে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

মেমোরি কার্ডের জন্য পিটিয়ে হত্যায় ৪ জনের যাবজ্জীবন
রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

রাজবাড়ীতে মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বে মাইনুদ্দিন গাজীকে (১৮) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত মঙ্গলবার বিকালে এ রায় ঘোষণা করেন।

মামলার আরেক আসামি বাবু ভুইঁয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের ফয়সাল খান, জনি ব্যাপারী (২৮), নেছার পাটোয়ারী (২৮) এবং ইসহাক মিজি (২৯)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি ফেরার পথে মাইনুদ্দিন গাজী ও তার বন্ধু নজরুলকে আটক করে লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাইনুদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং জরিমানা করেছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad