শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তত হওয়ায় তা বদলির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে এই মামলাটি করা হয়েছিল।

মামলাটি বিচারের জন্য প্রস্তত হওয়ায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইশরাত জেনিফার জেরিন তা বিচারিক আদালতে বদলির আদেশ দেন। বুধবার মহানগর দায়রা জজ আদালতে এই মামলার নথি পাঠানো হবে।

আদালত বদলির কারণ হলো, রাষ্ট্রদ্রোহের মামলার বিচারের ক্ষমতা মহানগর হাকিম আদালতের এখতিয়ারে নেই। সে কারণেই এটি জজ আদালতে পাঠানো হচ্ছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জন পলাতক থাকায় তাদের আদালতে হাজির হতে গত গত ১৪ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন

এর আগে গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

এ ঘটনার জেরে গত ১৪ অগাস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

মামলার অভিযোগে জানানো হয়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশ গ্রহণ করে। এসময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন।

এছাড়া জুম মিটিংয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন তিনি। এ বক্তব্য সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর