ভুয়া ফটোকার্ড: শাহবাগ থানায় ছাত্রদল সভাপতির জিডি

ভুয়া ফটোকার্ড: শাহবাগ থানায় ছাত্রদল সভাপতির জিডি
রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভুয়া ফটোকার্ড এবং অপপ্রচার ছড়ানোর বিষয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার ঢাকার শাহবাগ থানায় এই সাধারণ ডায়রি করেন তিনি। সেখানে তিনটি ফেসবুক আইডির লিংকও যুক্ত করেছেন।

পরে থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম।

তিনি বলেন, ‘যেহেতু আমরা প্রতিবাদ জানাচ্ছি, তাই স্পষ্ট করতে চাই যে আমরা কোনো ধরনের শক্তি প্রয়োগ করছি না। আমরা চাই না এই দেশে কোনো জবরদস্তি বা সহিংসতা ঘটুক। আমরা আইন শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে কেবল দৃষ্টি আকর্ষণ করছি যে এ ধরনের অনিয়ম ও নোংরামি নিয়মিতভাবে ঘটে যাচ্ছে।’

আরও পড়ুন

গত দুদিন ধরেই তার নামে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছিল উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘এজন্য আমি আজ আইনের কাছে আশ্রয় নিয়েছি। আশা করছি ন্যায়বিচার পাব। পাশাপাশি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পুরো কার্যক্ষমতার ওপর আস্থা না রাখলেও ছাত্রদল সভাপতি মনে করেন, পুলিশের যেটুকু ক্ষমতা রয়েছে, সেটুকু যথাযথভাবে প্রয়োগ করা হবে।

তিনি বলেন, ‘যেন শুধু আমার ক্ষেত্রে নয়, ভবিষ্যতে কারো ক্ষেত্রেও এ ধরনের অনৈতিক কার্যকলাপ, মিথ্যাচার বা অবৈধ প্রচারণা চালানো না হয়।’

গত কয়েকদিন ধরেই ছাত্রদল সভাপতির ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। যেখানে ছাত্রদল সদস্যদের বিয়ে সংক্রান্ত বিষয়ে একটি বক্তব্য যুক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad