হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জে এনা পরিবহন ও রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৩২ জন।

মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মুকিত মিয়ার ছেলে রাজু মিয়া (৪৫) ও শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার আবুল খায়েরের ছেলে মোহাম্মদ হানিফ (৬০)। অপরজনের আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। তবে, তার নাম-পরিচয় জানান যায়নি।

আহত ও পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনেরএকটি যাত্রীবাহী বাসের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন উভয় বাসের আরো অন্তত ৩০জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগ কর্তৃপক্ষ জানায়, আহত ৩২ জনের মধ্যে ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর