নিরাপদ সড়ক দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ

নিরাপদ সড়ক দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ
ফার্মগেটে শিক্ষার্থীেদের সড়ক অবরোধ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

নিরাপদ সড়কের দাবিতে ঢাকার ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ফার্মগেট থেকে সাতরাস্তার দিকে চলে যাওয়া সড়কে তাদের অবস্থান করতে দেখা যায়।

মঙ্গলবার লড়ির চাপায় এই সড়কে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। তার পরই নিরাপদ সড়কের দাবি তোলে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এই পথে শিক্ষার্থীরা চলাচল করে। সড়কটি নিরাপদ রাখতে যেন যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়। অটোরিকশার কারণেও এ পথে চলতে সমস্যা পোহাতে হয়।

সড়কে স্পিড ব্রেকার, ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপনের দাবিও তোলে শিক্ষার্থীরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘অবৈধ দোকানের কারণে ফুটপাতে হাঁটা যায় না। আবার অটোরিকশার জন্য সড়কে নামা যায় না। তাই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর