চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হাতে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রির্পোটার জোবাইয়াদ শাহাদাতসহ সারাদেশে সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে বান্দরবান জেলা সদরে কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ সভা ও মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অন্যান্যর মধ্যে বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, মিনারুল হক, বাটিং মারমা এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক এন এ জাকির সমাবেশে বক্তব্য দেন।


