জামালপুরে ধান শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরে ধান শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরের বকশীগঞ্জে ধান শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।

রোপনের স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুরে রোপন মিয়া বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান ওড়াচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান ওড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। একজন মানুষের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad