চাঁদাবাজরা মানুষের রক্ত চুষে খাচ্ছে: সারজিস আলম

চাঁদাবাজরা মানুষের রক্ত চুষে খাচ্ছে: সারজিস আলম
শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলতলায় জেলাজুড়ে আয়োজিত লংমার্চের পথসভায় বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদাবাজরা মানুষের রক্ত চুষে খাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় পাঁচ থেকে দশজন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট সদস্য, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে যারা ওখানকার মানুষের রক্ত চুষে খাচ্ছে।’

শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জেলাজুড়ে আয়োজিত লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সন্তানরা কয়জন জীবন দিয়েছে? কয়জন বড় বড় রাজনীতিকের সন্তান মরেছে? হিসাব করে দেখেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষ, শ্রমিকেরা ও তাদের সন্তানেরা। মাঝখানে ফায়দা লুটে নিয়েছে কতিপয় রাজনীতিবিদ।’

তিনি বলেন, ‘এনসিপি দায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না। তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে।’

আরও পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারজিস বলেন, ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বড় গলায় কথা বলতে দেওয়া হবে না।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার দুপুর ১২টা থেকে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে শুরু হয় এ লংমার্চ। এতে পাঁচ উপজেলার নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপের বহর নিয়ে অংশ নেন।

সারজিস আলম শুক্রবার নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এই লংমার্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর