মুগদায় মাদক কারবারির লাঠির আঘাতে এসআই আহত

মুগদায় মাদক কারবারির লাঠির আঘাতে এসআই আহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো
Advertisement
Advertisement

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির লাঠির আঘাতে পুলিশের এক উপপরিদর্শক আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম রাসেল মিয়া (৩২)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুগদা মদিনাবাগ ময়লাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল মদিনাবাগ ময়লাবস্তি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার সময় অপর এক মাদক কারবারি হঠাৎ করে পেছন থেকে লাঠি দিয়ে ওই পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হামলাকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর