আ.লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে: জাহিদ

আ.লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে: জাহিদ
‘আজহার-শফিক ফাউন্ডেশন’ আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। ছবি: ভিডিও খেকে
Advertisement
Advertisement

আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে অবশ্যই জনগণের কাছে আনকন্ডিশনালি ক্ষমা চাইতে হবে। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ক্ষমা করা হবে কি না। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কিছু করার নেই।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আজহার-শফিক ফাউন্ডেশন’ আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এবং অন্যান্য অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তা।

জাহিদ হোসেন আরও বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) গণহত্যাকারী, গুমকারী, ভোটাধিকার চুরির জন্য বিচার প্রক্রিয়া প্রয়োজন। বিএনপি সবসময় এ ব্যাপারে সোচ্চার ছিল এবং থাকবে।’

আরও পড়ুন

এই বিচারহীনতার সংস্কৃতি, গুম, এনকাউন্টার, এবং প্রতিহিংসার বিরুদ্ধে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেন এই নেতা।

নিউইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘মেহেদি হাসানের প্রশ্নের উত্তরে মুহাম্মদ ইউনূসের বক্তব্যে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে।’ তিনি মনে করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচার জনগণের বিষয়।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘যদি তিনি (শেখ হাসিনা) সত্যিকার রাজনীতিবিদ হতেন, তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবিলা করতেন। কিন্তু উনি পালিয়ে গেলেন।’

তিনি বলেন, ‘আমরা ’৯০ এ স্বৈরাচারের পতন দেখেছি। ’৯০ এর গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচার জেলখানায় গিয়েছে। সেই ক্ষেত্রে উনি রাজনীতিবিদ হিসেবে যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, যে অন্যায়কারী তার মনের যে দুর্বলতা সেটা উনি প্রকাশ করেছেন। তাদের নিয়ে আমরা যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নই, জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।’

ঢাকায় জলাবদ্ধতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত দুই দিনের বৃষ্টিতে ঢাকা শহরের অনেক স্থান পানি প্লাবিত হয়েছে, সেবাদানকারী সেবাও বিঘ্নিত হয়েছে। ড্রেনেজ সিস্টেমের সমস্যা আমাদের দীর্ঘদিনের সমস্যা, যার সমাধান প্রয়োজন।’

প্রবীণদের জন্য আলাদা সুযোগ-সুবিধার প্রস্তাবও দেন তিনি। ‘প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে, যাতে তাদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যায়,’ তিনি বলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর