সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
প্রতীকী ছবি। উইকি
Advertisement
Advertisement

জুমার নামাজ আদায়ে দেশের বিভিন্ন মসজিদে সময়ের তারতম্যের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে বলে মনে করছে ইসলামিক ফাউন্ডেশন। এজন্য সারাদেশে সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার (১৩ এপ্রিল) এক চিঠিতে ইসলামিক ফাউন্ডেশন এ নির্দেশনা দিয়েছে।

ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত একটি চিঠি ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় পরিচালক ও জেলা উপপরিচালককে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, বিভাগ/জেলায় অবস্থিত সকল মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর ১.৩০টায় জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়।

সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad