নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, রাতে ক্রাউন সিমেন্টের একটি মালবাহী গাড়ি আইলপাড়ার ফ্যাক্টরি থেকে বের হয়ে এসও রোডের ঈদগাহের সামনে এলে সাজ্জাদ গাড়িটিতে ঢিল ছোড়েন। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। পরে চালক ও হেলপারসহ কয়েকজন তাকে ছিনতাইকারী ভেবে আটক করে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী হাবিব বলেন, ‘গাড়িচালক ও হেলপার মিলে সাজ্জাদকে টেনে হিচঁড়ে নিয়ে যাচ্ছিল। কয়েকজন নিষেধ করলেও তারা শোনেনি। সকালে জানতে পারলাম তিনি মারা গেছেন।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর