ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭০

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭০
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ৪৭০ জন।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের রেকর্ড করা হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২২ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ দশমিক শতাংশ ৮ পুরুষ এবং ৪৩ দশমিক ২ শতাংশ নারী বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৯ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad