গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান

গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান
গাজীপুরের কোনাবাড়ী কাঁচা বাজারে আগুন। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

গাজীপুরের কোনাবাড়ী কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কলাপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নগরের কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ১৬টি দোকানে ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad