সড়কে প্রাণ গেল দুই পরিচ্ছন্নতাকর্মীর

সড়কে প্রাণ গেল দুই পরিচ্ছন্নতাকর্মীর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তাদের নাম আশরাফ আলী (৪৫) ও নেহার বেগম (৪০)।

রোববার ভোর চারটার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় তারা নিহত হন বলে জানা গেছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয়। রাস্তা পার হওয়ার সময় ঘটনাস্থলেই তারা নিহত হন।দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।’

পুলিশ জানায়, দুই পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad