বিমানবন্দরের সামনে ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিমানবন্দরের সামনে ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার বিমানবন্দর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পোস্তগোলার ভাঙারির দোকানদার আরিফুর রহমান (৪০) ও ফালু (৫৫)।

আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। থাকতেন ডেমরা কোনাপাড়া এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।

আরিফুরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা চা দোকানদার আবুল হাসান জানান, সকালে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী ফালু ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক আরিফুরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পোস্তগোলার ভাঙ্গারি দোকান মিতু এন্টারপ্রাইজের মালিক ফজলে রাব্বি জানান, তার দোকানেই কাজ করেন আরিফুর। সকালে আরিফুর ও পাশের দোকানদারের কর্মচারী ফালু পুরাতন মালামাল দেখে কিনতে গাজীপুরের টঙ্গী যাচ্ছিলেন। এরপর ফোনে তাদের দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

এদিকে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কাভার্ড ভ্যানের চালকও কিছুটা আহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad