হ্যাকের পর বন্ধ ডিএমপি নিউজের ওয়েবসাইট

হ্যাকের পর বন্ধ ডিএমপি নিউজের ওয়েবসাইট
ডিএমপি নিউজ পোর্টাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে। শনিবার রাতে ওয়েবসাইটটিতে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হওয়ার পর রোববার সকাল থেকে সেটিতে আর ঢোকা যাচ্ছে না।

শনিবার রাতে ওয়েবসাইটটিতে ঢুকে পুলিশের ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি দেখা যায়। এ সময় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল। পরে রোববার সকাল থেকে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেও সেটি আর খোলা যায় নি। ফলে, গত রাতের ঘটনার পর পোর্টালটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল। ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ এখানে প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad