শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলামকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের সংস্থাপন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাসুম।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘শ্রম অধিদপ্তর, ন্যূনতম মজুরি বোর্ড, শ্রম আদালত ও শ্রম আপীল ট্রাইব্যুনাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২২’-এর বিধি-৫ অনুযায়ী শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলামকে পরিচালক পদে স্থায়ী শূন্যপদে পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ থেকেই এই পদোন্নতি কার্যকর বলে গণ্য হবে এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মহাপরিচালক, শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয় বরাবর তার যোগদানপত্র দাখিল করবেন।
জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।


