যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন।

শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকার শেষ প্রান্তে যমুনা নদীতে মরদেহটি ভেসে ওঠে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় চার দিন আগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে নদীতে পড়ে পরে গিয়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad